শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৪১ পিএম, ২০২৬-১০-২২
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
মারুফের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জানানো হয়। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুষ্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। মারুফ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুস সোবহান বেপারি। তিনি তিন সন্তানের জনক। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, জীবিকার সন্ধানে ১৪ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকায় যান মারুফ। সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বুষ্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তার নামে তাঁর কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড চাঁদা দাবি করত বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ওই চাঁদার টাকা নিয়ে গোষ্ঠীটির সঙ্গে মারুফের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় প্রবাসীরা। তবে হত্যাকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।মারুফের মরদেহ বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার সুযোগ পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited