শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২০-০৯-০২
আলম খান, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীনকে বরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করা হয়। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঞা জুয়েল, উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজ আহম্মেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খনদকার হাসান উল সানি এলিছ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সিকদার সহঅন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম ও বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ও ১৩ আগষ্ট উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন যোগদান করেন। অনুষ্ঠানে উল্লেখিত নবাগত তিন কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ। এর আগে নতুন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ইউএনও ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited