শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:২৯ পিএম, ২০২১-০৪-৩০
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর দুমকীতে কৃষকের ক্ষেতের মুগ ডাল তুলে দিল দুমকী উপজেলা ছাত্রলীগ।
মহামারী করোনাভাইরাসের প্রভাব ও ডায়রিয়ায়র প্রকোপ এবং প্রচন্ড গরমে শ্রমিক সংকট থাকায় কৃষকরা জমির পাকা মুগডাল নিয়ে চরম হতাশায় ভুগছিলেন, ঠিক এই সংকটময় পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় মুগডাল তোলার কাজে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২ টা থেকে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত রশিদ মৃধার স্ত্রীর ৪৫ শতাংশ জমির মুগ ডাল তুলে বাড়িতে পৌছে দেন।
মৃত কৃষক রশিদ মৃধার স্ত্রী বলেন , 'আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ডাল তোলার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ডাল তুলে বাড়িতে পৌছে দিয়ে গেছে। ওদের জন্য প্রানভরে দোয়া করি।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে
দুমকী উপজেলার ছাত্রলীগের ৫০ জন এর একটা টিম ডাল তোলা কর্মসূচিতে অংশ নেয়। দুমকীর কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলার গরিব কৃষকদের ডাল তোলার কাজে সহযোগিতা করতে তাদের এ উদ্যোগ নেয়া।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited