শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২১-০৫-০১
সৌদিআরব থেকে আব্দুল্লাহ আল মামুন : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদাল আলী জানিয়েছেন, রমজান বা ঈদে দেশটিতে কোনো প্রকার কারফিউ জারির আবেদন করেনি কর্তৃপক্ষ। শনিবার সৌদি সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।
তিনি বলেন, ‘সময়ে সময়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। এখন এই কারফিউর কথা সর্বত্র প্রচারিত হচ্ছে। কিন্তু তা সত্য নয়। করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটিগুলো বর্তমান অবস্থার বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছেন। তারা প্রতিনিয়তই এ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু ঈদে বা রমজানে কোনো ধরনের কারফিউ আরোপ করার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়নি।’ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য আগে থেকেই বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার বিষয়ে জোর দিয়ে ড. মোহাম্মদ আল আবদাল আলী বলেন, ‘সমাজের মানুষ যদি সতর্কমূলক ব্যবস্থা মেনে চলে অর্থাৎ তারা যদি মাস্ক পরে, নিরাপদ দূরত্ব বজায় রাখে, বড় ধরনের জন-সমাগম এড়িয়ে চলে এবং যে পরিমান মানুষকে একত্র হতে বলা হয়েছে ওই অনুপাতে যদি তারা জড়ো হয়, তাহলে কোনো ধরনের কারফিউ বা অন্য কোনো বিধি-নিষেধ আরোপ করার দরকার নেই।’
তিনি বলেন, সৌদি আরবে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকের বেশি মানুষের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া তিনি সৌদি জনগণকে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান করেছেন।
সৌদি আরবে ৯১ লাখ ২৩ হাজার সাত শ’ ৭৮ জন করোনার টিকা নিয়েছেন এদিকে শুক্রবার সৌদি আরবে ১১ করোনাভাইরাস সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বর্তমানে ছয় হাজার নয় শ’ ৫৭ জনে দাঁড়িয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০৫৬। এর মাধ্যমে এ দেশটিতে সর্বমোট চার লাখ ১৭ হাজার তিন শ’ ৬৩ জন ভাইরাস সংক্রমিত হয়েছেন। দেশটিতে বর্তমানে ৯৮২৬ জন করোনা রোগী আছেন। তাদের মধ্যে ১৩৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited