শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:২২ পিএম, ২০২১-০৫-০২
রোকনুজ্জামান সবুজ,জামালপুর : বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখার আহবায়ক করে পূনাঙ্গ কমিটি গঠনের জন্য দেওয়ার নামে জুলফিকার আলী জুয়েল তরফদার নামে এক জাপান প্রবাসীর নিকট ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকাস্থ অটোম্যাক্স ঢাকা প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার বিরুদ্ধে। চাহিদা অনুযায়ী ১০ লাখ টাকা দেওয়ার পরও আওয়ামী লীগের জাপান শাখার কমিটির আহবায়ক কমিটি পূনাঙ্গ কমিটি না বানানোর অভিযোগে ঢাকার মূখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২০ নম্বর আদালতে অভিযুক্তদের বিবাদী করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই আতিকুর রহমান শিপন তরফদার। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামে।
মামলা সূত্রে জানাযায়,অটোম্যাক্স ঢাকা প্রাইভেট লিমিটেডের এমডি ইমরান হোসেইন (৩৮) এবং মার্কেটিং অফিসার রিয়াজুল ইসলাম (৩০) উভয় আওয়ামী লীগের সমর্থক। অপরদিকে, মামলার বাদি আতিকুর রহমান শিপন তরফদার ভাই জুলফিকার আলী জুয়েল তরফদার ও আওয়ামী লীগের সমর্থক। বিবাদীদের সাথে মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে আলাপে ঘনিষ্ট সর্ম্পক সৃষ্টি হয় জাপান প্রবাসী জুলফিকার আলী জুয়েল তরফদার। এক পর্যায়ে জুলফিকার আলী জুয়েলকে আওয়ামী লীগের জাপান শাখার আহ্বায়ক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিবাদীদ্বয় প্রস্তাব দেয়। এরপর জুলফিকার আলী জুয়েলের তরফদার নিকট কমিটির অন্যান্য পদে নামের তালিকা চায় বিবাদীদ্বয়। পরবর্তীতে জুলফিকার আলী জুয়েল তরফদার কমিটির তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের নিকট।
কমিটির অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় জুলফিকার আলী জুয়েলের ভাই মামলার বাদি আতিকুর রহমান শিপন তরফদার বিবাদী রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করে। রিয়াজুল ইসলাম তাকে জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহানের ভাতিজা ইমরান হোসেন এক সপ্তাহের মধ্যে কমিটির অনুমোদন করে দিবে। এতে বিবাদীদ্বয় ১০ লাখ টাকা দাবি করে। বিবাদীদ্বয়ের শর্ত মেনে নিয়ে বাদী পক্ষ বিবাদীট প্রতিষ্ঠান অটোম্যাক্স ঢাকা প্রাইভেট লিমিটেডের অনুকূলে চলতি হিসাব নং ১০৩১১০০০৪১০৩৬ এর মাধ্যমে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর তারিখে ডাচবাংলা ব্যাংকের বনানী শাখা থেকে ৪ লাখ টাকা প্রদান করে। পরবর্তীত বাকি ৬ লাখ টাকা বিবাদীদের দেয় জুলফিকার আলী জুয়েল তরফদার। এরপর কমিটির অনুমোদন করিয়ে দিতে নানা তালবাহানা করে বিবাদী ইমরান হোসেন এবং রিযাজুল ইসলাম।
এব্যাপারে সিআর ১৮৬/২০২০ নং ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড ধারায় ভুক্তভোগী জুলফিকার আলী জুয়েল তরফদার ভাই আতিকুর রহমান শিপন তরফদার মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ঢাকার ডিএমপির কাফরুল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দেন। কাফরুল থানার এসআই শারিফুজ্জামান গত ২৭ ডিসেম্বর ঘটনার সত্যতা পেয়ে বিবাদী ইমরান হোসেন এবং রিয়াজুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করছেন। বিবাদীদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যূ করেন। বিবাদীদ্বয় পুলিশী গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে বলে মামলার বাদি আতিকুর রহমান জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited