শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৩ পিএম, ২০২১-০৫-০৬
সৌদিআরব থেকে, আব্দুল্লাহ আল মামুন : ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলেনিলেও কিছু দেশের ক্ষেত্রে বিধি- নিষেধ নির্ধারণ করে দেয়া হয়েছে । আগামী ১৭ মে থেকে আন্তর্জাতিকভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সৌদিতে ভ্রমণেরআগে অবশ্যই দেশটির অনুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের ওপর ভ্রমণনির্দেশিকা এবং দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছেসৌদি আরব।
ভ্রমণকারীদের অবশ্যই ডিসিআর মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হবে। যেসব দেশের ওপরনতুন ভ্রমণ নির্দেশিকা জারি হয়েছে সেগুলো হলো-যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মিসর, কুয়েত, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, মরক্কো, স্পেন, ইরাক, ইথিওপিয়া, মালদ্বীপ, চীন, সুইজারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, গ্রিস, জর্ডান, কেনিয়া, তুরস্ক, জার্মানি, বাহরাইন, লেবানন, নেদারল্যান্ডস, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, নাইজেরিয়া, তিউনিসিয়া, ওমান এবং মারিতিয়াস।তিন ধরনের নাগরিকরা সৌদিতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসংক্রান্ত একটি বিবৃতি জারি করেন । যেসব দেশের নাগরিকরা ইতোমধ্যেই ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন অথবা যাদের ভ্যাকসিনেরপ্রথম ডোজ গ্রহণের পর ১৪ দিন পার হয়েছে তারা সৌদিতে ভ্রমণ করতে পারবেন এবং যাদের বয়স ১৮ বছরের কম তারাও সৌদি সফরের অনুমতি পাবেন। তবে সৌদি আরবে পৌঁছানোর পর প্রত্যেককেই এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে।একই সঙ্গে কোয়ারেন্টাইনের সময় পার হওয়ার পর পিসিআর টেস্টের ফলাফলও দেখাতে হবে। তবে আটবছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পিসিআর টেস্টের প্রয়োজন নেই বলে জানিয়েছে ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited