শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২১-০৫-০৮
সৌদিআরব থেকে আব্দুল্লাহ আল মামুন : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে ফ্লাইট এবং টিকিট নিয়ে চরম ভোগান্তির স্বীকার হতে হয় বাংলদেশী প্রবাসীদের । লকডাউনের সময়ে কয়েক বার টিকিটের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বিমান । এসব সঠিক তথ্য না জানার কারণে বিমান বন্দরে গিয়ে বিপাকে পড়েছে অসংখ্য প্রবাসীগন ।
প্রতি ঈদে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যায়। বিগত বছরগুলোতে টিকিট সংকটসহ ছিল ফ্লাইট শিডিউল বিড়ম্বনা। এবার করোনা মহামারির কারণে এর সঙ্গে যুক্ত হয়েছে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনায় সীমিত যাত্রী নিয়ে বিমানে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এ কারণে টিকিট সংকটের অভিযোগ প্রবাসীদের।
সৌদি প্রবাসী মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, আসন্ন ঈদে পরিবার নিয়ে ইচ্ছা থাকলেও টিকিট এবং ফ্লাইট জটিলতার কারণে দেশে যেতে পারবো কিনা অনিশ্চিত ।
লকডাউনের শুরু থেকে দফা দফায় টিকিটের তারিখ পরিবর্তন করছে বাংলাদেশ বিমান। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়ছেন প্রবাসীরা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা।
আসন্ন ঈদ উপলক্ষে দাম্মাম -ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালু এবং শিডিউল বিড়ম্বনা থেকে রেহাই পাওয়ার জোড় দাবি জানান বাংলাদেশী প্রবাসীরা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited