শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২১-০৫-১১
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আর দু-তিন দিন পরই ঈদুল ফিতর। গত বছরের মতো এবারও দেশে করোনা মহামারির মাঝে ঈদ উদযাপন করতে হবে। তবে লকডাউনের মধ্যে নানা সমস্যায় রয়েছে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ। ঈদকে সামনে রেখে এ ধরনের পঞ্চাশটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন সেচ্চাসেবি সংগঠন কলেজ পাড়া একতা যুব সংঘ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, তেল, পেয়াজ, সেমাই, চিনি, দুধ ও নুডুলস। এসময় উপস্থিত ছিলেন কলেজ পাড়া একতা যুব সংঘের সমন্বয়ক উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, উপদেষ্টা মহাবীর আলম ভুঁইয়া, সাধারণ-সম্পাদক শাহীন আহমেদ, সদস্য রিফাত ভুইয়া, সিফাত ভুইয়া, শরিফ, সাগর, নিয়াজ, তুষার, তোফাজ্জল, রাব্বি, বাবু, রবিন, তৌরাণসহ অন্যান্যরা। উলেখ্য কলেজ পাড়া একতা যুব সংঘের পক্ষ থেকে ঈদ সহ বিভিন্ন সময় এলাকার হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করে থাকে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited