শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৫ পিএম, ২০২০-০৯-০৩
সাইফুল ইসলাম, বাউফল(পটুয়াখালী) : বিধি মোতাবেক ৪শ টাকার উপরে বিদ্যুৎ বিল হলেই ১০ টাকা করে রেভিনিউ স্ট্যাম্প লাগানোর নিয়ম থাকলেও বাউফলের বিভিন্ন বানিজ্যিক ব্যাংকগুলোতে বিদ্যুৎ বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগানো হয়না। ফলে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্ছিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলে এক লাখের উপরে বিদ্যুৎ গ্রাহক প্রতি মাসে বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাংকে তিন কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল পরিশোধ করেন। কিন্তু অধিকাংশ ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধের সময় ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগানো হয়না।
জনৈক এক গ্রাহক অভিযোগ করেছেন, তিনি বৃহস্পতিবার ২৪২-২৫৪০ হিসাব নম্বরে ১৫৯৫ টাকা এবং ২৪২-২৫৪৫ নম্বরের হিসাবে ১৪৬৯ টাকা পরিশোধের জন্য বাউফল বাজার রোডস্থ অগ্রণী ব্যাংকে বিদ্যুত বিলের দুইটি কাগজ জমা দেন। টাকা রেখে ওই বিলের কাগজে একটি ইনিসিয়াল স্বাক্ষর ও সিল মেরে অর্ধেক বিল কাগজ ফেরৎ দেন। কিন্তু ওই দুইটি বিলের কাগজে ১০ টাকা করে রেভিনিউ স্ট্যাম্প লাগানো হয়নি।
অভিযোগ রয়েছে, অধিকাংশ ব্যাংকগুলোতে পরিশোধকৃত অর্ধেকেরও বেশি বিদ্যুৎ বিলের কাগজে রেভিনিউ স্ট্যাম্প লাগানো হয় না। এর ফলে সরকার প্রতি মাসে ৫ লাখ টাকা করে বছরে ৬০ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্ছিত হচ্ছেন।
এ ব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডিজিএম একে আজাদ বলেন,‘ বিধি অনুযায়ি ৪শ টাকার উপরে বিদ্যুৎ বিলের কাগজে পরিশোধের সময় ১০টাকা করে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে। আমাদের নির্ধারিত ব্যাংকের শাখায় বিল পরিশোধের সময় রেভিনিউ স্ট্যাম্প না লাগিয়ে থাকলে অপরাধ করেছেন। এ বিষয়ে আমরা খবর নিয়ে কতৃপক্ষকে অবহিত করবো।’
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited