শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২১-০৫-২০
ডালিম খান, শিবপুর (নরসিংদী) : জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার দুপুরে শিবপুর প্রেসক্লাবের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারিরীক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিবপুর প্রেসক্লাব সভাপতি এস,এম খোরশেদ আলম , সাধারণ সম্পাদক এস,এম আরিফুল হাসান,সহ সভাপতি সোহেল মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাবেক আহবায়ক আলম খান,সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক মোমেন খান, , কোষাধ্যক্ষ আজমল হোসেন, প্রচার সম্পাদক স্বপন খান, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited