চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বুড়িচংয়ে চরম ঝুঁকিতে আবাসিক গ্যাস লাইন : দুর্ঘটনায় ব্যাপক জানমালের আশঙ্কা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১১ পিএম, ২০২০-০৯-০৬

বুড়িচংয়ে চরম ঝুঁকিতে আবাসিক গ্যাস লাইন : দুর্ঘটনায় ব্যাপক জানমালের আশঙ্কা

মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলার একাধিকস্থানে আবাসিক গ্যাস সংযোগ লাইন চরম ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে অবৈধ সংযোগ নেওয়ায় যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারন মানুষ। এতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে খেয়াল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র বাখরাবাদ। জেলায় রয়েছে এর লাখ লাখ আবাসিক ও বানিজ্যিক গ্রাহক। বৈধ সংযোগের বাইরে প্রতিষ্ঠানের অসাধূ কিছু কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক প্রভাবশালী কেউ কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্নস্থানে হাজার হাজার আবাসিক সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে ,অবৈধ সংযোগ টানার পর কখনো কখনো বাখরাবাদেও ভ্রাম্যমান আদালত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও পুনরায় সংযোগ টেনে নিচ্ছে ওই অসাদূ চক্রের লোকজনদেও সহায়তায় গ্রাহকরা। ফলে কোন নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছেনা। এঅবস্থায় অনেকস্থানে রয়েছে ঝুঁকিপূর্ণ আবাসিক গ্রাস সংযোগ। ফলে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে এক্ষেত্রে খুব একটা নজরদারী নেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। এমনি কিছু ঝুঁকিপূর্ণ আবাসিক সংযোগ রয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর ও মোকাম ইউনিয়নের আবিদপুর-নিমসার সড়কের কোরপাই এলাকায়। আবিদপুর সড়কটির পাশ দিয়ে কোরপাইসহ আশপাশের বেশ কটি গ্রামে নেওয়া আবাসিক সংযোগটি অপরিকল্পিতভাবে বাসা-বাড়িতে টেনে নেওয়ায় ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকস্থানে গ্যাসের লাইন মাটির নীচ দিয়ে না নিয়ে মাটির উপর দিয়ে টেনে নিয়েছে। মাটির উপরে থাকায় প্রতিদিনই ক্ষয় হচ্ছে পাইপের উপরের অংশ। স্থানীয় এলাকাবাসী অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়কের পাশে মাটির উপরে থাকা গ্যাসের পাইপ লাইন নিয়ে মোবাইল ফোনে বা স্বশরীরে বাখরাবাদ গ্যাস কোম্পানী লিমিটেড’এর একাধিক কর্মকর্তাকে অবহিত করলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিনেও গ্যাস লাইনটির নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে একই উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর এলাকা ঘুরে পাওয়া চিত্রে দেখা গেছে চরম বিপদজ্জনক অবস্থায় রয়েছে এখানকার আবাসিক সংযোগ লাইন। বুড়িচং উপজেলা সদর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে জেলা সদরছাড়াও দেশের বিভিন্নস্থানে যাতায়াতের প্রধান ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর-বুড়িচং  সড়কটির শিবরামপুর এলাকায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই আবাসিক গ্যাস সংযোগ প্রদানের চিত্র ফুটে উঠেছে। এই সড়কটির পিচ উঠিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে অসংখ্য সংযোগ দেওয়া হয়। সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলে বেরিয়ে আসে গ্যাস পাইপ। বর্তমানে চলমান কাজটির উপরের অংশে থাকা গ্যাস পাইপের উপর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, ট্রাক্টর , কাভার্ডভ্যান,প্রাইভেটকার,মাইক্রোবাস,সিএনজি অটোরিক্সা,ইজিবাইক,মোটরসাইকেল চলাচল করার ফলে এসব যানবাহনের চাকায় এরই মাঝে গ্যাস পাইপলাইনের উপরের অংশে থাকা সাদা-কালো প্লাস্টিকের টেপ উঠে পাইপলাইনের ক্ষয় হচ্ছে । এই এলাকার অনেকেও মোবাইল ফোনে বা পরিচিত বিভিন্ন মাধ্যমে বাখরাবাদ গাস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানালেও অজ্ঞাত কারণে এখানেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা  । ফলে যে কোন সময় ক্ষয়ে যাওয়া পাইপ বিস্ফোরিত হয়ে বড় রকমের জানমালের আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুত্র জানায়,অসাদূ গ্যাস সংযোগকারীরা অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তড়িগড়ি করে কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই এই সংযোগ টেনেছে। ফলে ঝুঁকিতে রয়েছে এলাকার মানুষসহ যানবাহনের চালক ও যাত্রীরা। ঝুঁকিপূর্ণ সংযোগের বিষয়ে জানতে চাইলে বাখরাবাদের জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবুল বাশার বলেন,বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি দ্রুত এব্যাপারে ব্যবস্থা গ্রহন করবো।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর