শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৮ পিএম, ২০২১-০৫-২১
দেবব্রত পাল বাপ্পী, লাকসাম : ৩ বছরের শিশু রায়হান প্রতিদিনের মত সঙ্গীয়দের নিয়ে বল খেলছে। হঠাৎ বল গিয়ে পড়ে রাস্তার পাশে রাইস মিলের ফেলে দেয়া ছাঁইতে। বলটি আনতে গিয়ে জ¦লন্ত ছাঁইতে পুড়ে যায় শিশু রায়হান। সঙ্গীয়দের শোর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তুলে আনে ছাঁই থেকে রায়হানকে। তৎক্ষনে পুড়ে যায় শিশুটি। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে স্থানান্তর করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৪ দিন পর শুক্রবার সকালে শিশুটি মারা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, লাকসাম পৌরএলাকার ৯নং ওয়ার্ডে কাদ্রা গ্রামের শাহআলমের ছেলে রায়হান। কাদ্রা এলাকায় আলিফ অটো রাইস মিলের জ¦লন্ত ছাঁই পাশর্^বর্তী খোলা স্থানে ফেলে রাখে। গত ১৭ মে শিশু রায়হান সহপাঠিদেরকে নিয়ে বল খেলছে। হঠাৎ বলটি গিয়ে পড়ে ছাইয়ের স্তুপে। বলটি তুলে আনতে যায় শিশু রায়হান। হঠাৎ শিশুটির শোর চিৎকার। এসময় সঙ্গীয়রা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার করে শিশুটিকে। তৎক্ষনে পুড়ে যায় রায়হান। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় শিশুটিকে শেখ হাসিনা র্বান ইনষ্টিটিউট হাসপাতালে স্থানান্তর করে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার ভোরে শিশু রায়হান মৃত্যুর কোলে ঢলে পড়ে। রায়হানের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে সবাই চোখের পানি ফেলতে থাকে। আত্মীয় স্বজনরা হাউমাউ করে কাঁদতে থাকে।
এ ব্যাপারে লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে লাকসাম থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited