শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৫ এএম, ২০২১-০৫-২২
স্বপন কুমার দাস,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা পাচ্ছেন অজুফা বেগম (৬৩) নামে এক নারী। তবে এমন কৌশলটি সম্ভব হয়েছে এলাকার মেম্বরের কৃপায়। কে জানবে এ ঘটনা এমন ধারনা ছিল মেম্বরের। এলাকার কতিপয় লোক বদলে দিল সুচতুর মেম্বরের ভ্রান্ত ধারনা। একই এলাকার সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলামের কাছে অভিযোগ করেন অনেকেই। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জলিশা গ্রামের মোজাম্মেল মল্লিকের স্ত্রী অজুফা’র কাছে জানতে চাইলে স্বচ্ছল দম্পত্তি জানান, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। সবই বাদল মেম্বর ঠিক করে দিয়েছে। অজুফার আইডি নং :৭৮০২৩৭০৯৩৪২৫, বিধবা ভাতার বই নং- ৪৩৭। খবর পেয়ে মেম্বর সৈয়েদ বাদল হোসেন মোবাইলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সাংবাদিকের উপর ক্ষিপ্ত মেম্বর। সাংবাদিক আতিকের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেম্বর বাদল চায়ের দোকানে তাকে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ বিষয়টি আমি সাথে সাথে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অবহিত করি এবং পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরী করি। ডায়েরি নং-৭৬৮। এ ব্যাপারে আংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বাদল হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, সাংবাদিককে সামান্য একটু গালাগালি করেছি মাত্র। তবে এরপর সামনে বাড়লে ভাল হবে না। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিধবা ভাতার ব্যাপারে তিনি বলেন, আমি বয়স্ক ভাতার তালিকায় নাম দিয়েছিলাম কিন্তু সমাজ সেবা অফিস বিধবা ভাতার বই করে দিয়েছে। তবে অফিসকে জানানো হয়েছে। তারা বলেছেন সংশোধন করে দিবে ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited