শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১১ পিএম, ২০২১-০৫-২২
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব শত্রুতার জেরে দুজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উত্তর পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধার ছেলে আবু রায়হান (৫৫) ও রিপন মিয়া (৫২)। গুরুতর আহত আবু রায়হানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু রায়হানের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আবু রায়হানের সঙ্গে একই ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের এলাচ মিয়ার মধ্যে বিরোধ শত্রুতা চলছিল। এ ঘটনা মিমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় আমতলী বাজারে একটি সালিস সভা বসে। সালিস সভা চলাকালে এলাচ মিয়া ও তার ছেলে আলমের লোকজন অতর্কিতভাবে আবু রায়হান ও তার ভাই রিপন মিয়ার উপর হামলা করে বেদম মারধর করে।দেশীয় অস্ত্রের আঘাতে আবু রায়হানের মাথায় গুরুতর জখম হয়। তার ডান চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে রিপন মিয়াকেও মারধর করে হামলাকারীরা।এ-সময় রিপন মিয়ার ডান হাতে হামলাকারীদের দা'য়ের কুপে জহম হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য আবু রায়হানকে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited