চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় মাদকাসক্ত কিশোর গ্যাং প্রতিরোধ : জনতা কর্তৃক গণপিটুনী

আনোয়ারায় মাদকাসক্ত কিশোর গ্যাং প্রতিরোধ : জনতা কর্তৃক গণপিটুনী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২১-০৫-২২

আনোয়ারায় মাদকাসক্ত কিশোর গ্যাং প্রতিরোধ : জনতা কর্তৃক গণপিটুনী

আনোয়ারা সংবাদদাতা : অবশেষে অতিষ্ঠ হয়ে আনোয়ারার ১০ নং ইউনিয়নের হাইলধর, ইছাখালী, মালঘর, পীরখাইন গ্রামের মাদক স্পটগুলোতে ঈদের পর থেকে দফায় দফায় মাদকাসক্ত তরুণ ও কিশোর গ্যাংগুলোকে প্রতিরোধ ও গণপিটুনী দিচ্ছে স্থানীয় জনতা । জানা যায়, এসব বখাটে, মাদক কারবারী, মাদকাসক্ত কিশোর গ্যাংগুলোর অত্যাচারে অতিষ্ঠ ছিল আনোয়ারার স্থানীয় জনসাধারণ । দীর্ঘদিন তাদের ডাক দিয়ে, শালিস বিচার করে ও পুলিশে দিয়েও এদের প্রতিরোধ করা সম্ভব হয় নি স্থানীয় জনতার। দীর্ঘদিন ধরে এসব কিশোর গ্যাং চুরি, ছিনতাই, মাদক গ্রহণ, ইভটিজিংসহ নানা অপকর্মের সাথে জড়িত থেকে স্থানীয়দের নির্যাতন ও লাঞ্ছিত করে আসছিল। তাদের পিতা-মাতাদের অভিযোগ দিয়েও এসব কিশোর গ্যাংদের অপরাধের লাগাম টানা যায়নি। এসব অপরাধীদের পিতা-মাতারাও অতিষ্ঠ তাদের অত্যাচারে। গতকাল সন্ধ্যা ৭ টায় স্থানীয় জনতা অতিষ্ঠ হয়ে  মজিদখালী, চানখালী এবং সাঙ্গু নদীর  মোহনা পর্যন্ত ছোট ছোট তেরপল দিয়ে তাবু টাঙ্গিয়ে মাদক এবং ইয়াবা সেবনের  এসব স্পটে হামলা চালিয়ে মাদকাসক্তদের গণপিটুনি দেয়। এ সময় এসব স্পট থেকে ইয়াবা ও অন্যান্য মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে জনতা।  স্থানীয় এসব বখাটে আনোয়ারার কিছু সাংবাদিক ও পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া হয়েছে বলে জানিয়েছেন অানোয়ারার একজন সিনিয়র সাংবাদিক।  এ ব্যাপারে স্থানীয় জনতা ও এসব কিশোর গ্যাংয়ের অভিভাবকরা কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে আনোয়ারার সাংসদ, মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর