শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২১-০৫-২৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক হাজী সিরাজ-উদ দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চয়ালি এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সময়ে সারাদেশের মোট ১১০টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র ও ৩০টি জেলা ত্রণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র এবং ৫টি মুজিব কেল্লার উদ্বোধন ও ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয়ভাবে কুমিল্লা-০২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী হাজী সিরাজ-উদ দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাহিদ আহমেদ জাকির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জালাল উদ্দিন পাঠান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী রুস্তম আলম স্বপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনসহ শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাজী সিরাজ-উদ দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রটিতে ৪০০ মানুষ ১০০টি পশু ধারণক্ষমতা রয়েছে। ১২ হাজার ৭৮৮ দশমিক ২৫ বর্গফুট অয়তনের ভবনটির প্রক্কলিত মূল্য ধরা হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা। পরবর্তীতে নির্মাণ বিল্ডার্স- প্যারেন্স এন্ড সন্স (জেভি) ২ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ২০০ টাকার চুক্তিতে ২০১৯ সালের ১২ নভেম্বর এর কাজ কার্যাদেষ পেয়ে কাজ সম্পন্ন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited