শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০২ পিএম, ২০২১-০৫-২৩
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা ব্যুরো : কুমিল্লা-৫ আসে উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমি মুক্তিযোদ্ধার চেতনায় নিজেকে তৈরী করেছি, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে অদ্যবদী আওয়ামীলীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি।
রোববার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় তিনি এক কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সেবায় আগামী দিনগুলোতে নিজেকে জড়িয়ে রাখতে চাই, আমি নেতা নয় সেবক হিসেবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পাশে থাকতে চাই।
এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম সরকার ১৯৮০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংসদে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে সদস্য নির্বাচিত হয়। ১৯৮৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ^বিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরে আহ্বায়ক নির্বাচিত হয়। এছাড়া তিনি জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ বিষয় উপ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় দৈনিক মুক্তপত্রের প্রকাশক ও সম্পাদক।
তিনি কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাসা করে বলেন, আমি মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলা থেকে মাদক, দূর্নীতি ও সন্ত্রাস নিমুল করবো, পাশাপাশি দুই উপজেলার মানুষের খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited