শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৯ এএম, ২০২১-০৫-২৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার কাটালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন দুই জেলে আহত হয়েছেন আরও দুই জন। বজ্রপাতে ঘটনাস্থলে নিহতরা হলেন- উপজেলার মাথাভাঙা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন টিটুর পিতা নেপাল চন্দ্র দাস (৭০) ও সঙ্গী অমূল্য চন্দ্র দাস (৪৬); তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হকের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে বাড়ি এবং অপর জনকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে।
চেয়ারম্যান নাজিরুল হক বলেন, ‘জেলেরা ঝড় বৃষ্টির মধ্যে কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতে হতাহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই; এবং আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের সৎকারের ব্যবস্থা করা হবে। তাদের আবেদনের প্রেক্ষিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে দুই জন নিহত এবং দই জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের পারিবারিকভাবেই সৎকার এবং দাফন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited