চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে চাঞ্চল্যকর জোড়া খুন : ফাহিম মুনতাসিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবী

মৌলভীবাজারে চাঞ্চল্যকর জোড়া খুন : ফাহিম মুনতাসিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৫ পিএম, ২০২১-০৫-২৫

মৌলভীবাজারে চাঞ্চল্যকর জোড়া খুন : ফাহিম মুনতাসিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবী

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি ফাহিম মুনতাসিরকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত ২২ মে শনিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। মামলার বাদীর দাবি ঘটনার সাথে জড়িত ফাহিম মুনতাসিরের কাছে অতি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার পূর্ণ রহস্য উদগাটন হবে। জানা যায়, বিগত ২০১৭ সালের ৭ই ডিসেম্বর মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ আহমদ মাহীকে দলীয় কোন্দলের জেরে সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। মাহী মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের বিলাল আহমদের ছেলে। আর শাবাব শহরের পুরাতন হাসপাতাল রোডের আবু বকর সিদ্দিকীর ছেলে। ঘটনার দু’দিন পর (৯ ডিসেম্বর ২০১৭) মোহাম্মদ আলী শাবাব’র মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলায় ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এরপর এজাহারভুক্ত ১২ আসামীর মধ্যে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে এবং ৬জন আদালতে আত্মসমর্থন করলেও অন্যতম আসামী ফাহিম মুনতাসির ও তামিম হাসান পলাতক থাকে। তদন্ত শেষে গত ১ লা আগস্ট ২০১৮ তারিখে পুলিশ আদালতে ১০ জনকে আসামী করে অভিযোগপত্র দায়ের করে। এর মধ্যে গুরুত্মপূর্ণ আসামী ফাহিম মুনতাসিরকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় বিগত ২০ নভেম্বর ২০১৮ তারিখে বাদী আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই আসামী ফাহিম মুনতাসিরকে ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ পায় এবং গত ২২ মে শনিবার রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে তাকে আটক করে। মামলার বাদী ও নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী তার বক্তব্যে জানান- আমরা সুবিচারের দাবী জানাচ্ছি রাষ্ট্রের কাছে। ফাহিম মুনতাসিরকে রিমান্ডে নিলে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যা থেকে সহজে এই ঘটনা প্রমাণ হবে এবং আসামীদেও শাশিÍ নিশ্চত হবে বলে মনে করি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, চার্জশিট থেকে আসামিকে বাদ দেয়ায় মামলা বাদী আদালতে নারাজি দেয়ার পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ফাহিম মুনতাসিরকে আটক করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ড চেয়েছে। এখনও শুনানীর তারিখ নির্ধারণ করেননি আদালত। আশা করি দ্রুত সময়ের মধ্যে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া যাবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর