শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২১-০৫-২৭
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা ব্যুরো : লাকসাম পৌরশহরে ডুরিয়া বিষ্ণপুর গ্রামের ডুরিয়া নামে দিঘী থেকে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তাটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়,পৌরসভার ২ নং ওয়ার্ড ডুরিয়া বিষ্ণপুর গ্রামের ডুরিয়া নামে পুরাতন একটি দিঘীতে কয়েকদিন ধরে খনন করেন স্থানীয়রা। মাটি কাটা শেষে শুকনো দিঘীতে ওই দিন বিকালে কয়েকজন শিশুরা খেলা করছিল এসময় গ্রেনেড সদৃশ বস্তাটি চোখে পড়ে তাদের। শিশুরা গ্রেনেডটি বল মনে করে সেটি নিয়ে খেলা সময় পাশে থাকা অন্য শিশুরা সেটা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে দেখে এটি গ্রেনেড বলে জানায়,এতে পুরো এলাকাজুড়ে আতঙ্কিত হয়ে পড়ে । তারা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবের পেয়ে লাকসাম থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে গ্রেনেডটির চারপাশে নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘিরে রাখে। ওই গ্রেনেডটি গায়ে (পি এপ ৬৭) লেখাও রয়েছ।
ঘটনার স্থলে পরিদর্শনে আসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল ও লাকসাম থানার ওসি। পরিদর্শন শেষে অবিস্ফোরিত পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল মুহিতুল ইসলাম বলেন, গ্রেনেড সদৃশ বস্তাটি উদ্ধার করা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে দেখবে এটা কি। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি হয়ত মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহারিত হয়েছিলো। উদ্ধার করা গ্রেনেডটি থানায় এনে বালু চাপা দিয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেনেডটিতে মরিচাপড়া ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় গ্রেনেডটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।তিনি আরও জানান, গ্রেনেডটি বিস্ফোরণের জন্য সেনাবাহিনীকে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited