শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৯ পিএম, ২০২১-০৫-২৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রোয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। আর এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মৃত. আজগর আলী ছেলে মাওলানা মিজানুর রহমান মুনিরী (পীর) (৭৫) বৃহস্পতিবার রাত ১০টায় ইন্তেকাল করেন। আর তার মৃত্যুর সংবাদ শুনে রাতেই পীরের বড় ভাই মৃত. আব্দুল মালেক মিয়ার মেয়ে খাদিজা আক্তার (৩৫) তার স্বামীর বাড়ীতে মারা যান। শুক্রবার সকাল ১০টায় কামাল্লা উত্তর পাড়া জামে মসজিদের মাঠে পীর মিজানুর রহমান মুনিরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় পরে বাদ জুম্মা দ্বিতীয় জানাযা শেষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদের পাশে তাকে দাফন করা হয়। এদিকে সকাল ১১টায় রোয়াচালা গ্রামে জানাযা শেষে ভাতিজী খাদিজা আক্তারকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয় হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited