শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২১-০৫-২৯
আব্দুস সবুর খান, টঙ্গী : শহীদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিতকরণে শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম চির অক্ষয় হয়ে থাকবে। তিনি সততা, আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং ২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টারের হত্যাকা-- একই সূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকা- ঘটিয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর মাটি ও মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরদিন। শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানান।
শুক্রবার বিকেলে গাজীপুরের কাউনতিয়া পোড়াবাড়ী মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর কাউনতিয়া সাংগঠনিক থানা ও ১৯-২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ আহসান উল্লাহ মাস্টারকে রার্ষ্টের সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু। তিনি শহীদ আহসান উল্লাহ মাস্টারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শের কখনো মৃত্যু হয় না। শহীদ আহসান উল্লাহ মাস্টার ও বঙ্গবন্ধুর আদর্শের ছিলেন। তিনি সকল কর্মীর মাঝে বেঁচে থাকবেন চিরকাল।’ এ সময় আহসান উল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited