শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২১-০৫-৩১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা, কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুরের দীর্ঘদিনের জরাজীর্ণ একটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বড় ঘাগুটিয়া মসজিদ থেকে ভবানিপুর খেয়াঘাট পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা সংস্কারের উদ্বোধন করা হয়। ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন রনি এই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর টিআর-কাবিখা প্রকল্প থেকে এই বরাদ্দ পেয়ে সংস্কার কাজ শুরু হয়।
উদ্বোধনকালেসময় উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন মিয়া ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, ঘাগুটিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল বেপারি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম মুছা ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. জয়নাল ভূঁইয়া, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. লিটন, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হক প্রমুখ।
ইউপি সদস্য কামাল হোসেন বলেন এই রাস্তার শেষভাগে উপস্থিত ভবানিপুর-উজানচর খেয়াঘাট দিয়ে হোমনা-বাঞ্চারামপুরের কয়েক গ্রামের মানুষ যাতায়াত করে। এলাকাবাসীর অনেক দিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের। তাই উক্ত রাস্তা সংস্কারের মধ্যে দিয়ে এলাকাবাসীর অনেকদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঘাগুটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. অলি উল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited