শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪১ পিএম, ২০২১-০৫-৩১
আব্দুস সবুর খান, টঙ্গী : মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টঙ্গীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ঢাকা বিভাগ) ও গাজীপুর-মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ আরিফ হোসেন হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক, আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব-থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন শফি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, আরিফুল হক প্রধান সুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো: আলমগীর হোসেন দিপু।
এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের হাত থেকে মুক্ত করে আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited