শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৮ পিএম, ২০২১-০৬-০১
আশরাফুল আলম আইয়ুব: গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ ও তফাজ্জল হোসেন মানিক মিয়া বাংলাদেশের স্বাধীকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। মুসাফির কলামের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতৃত্বকে অনুপ্রেরণা দিতেন। সংবাদপত্র ও সাংবাদিকতায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে যুগে যুগে স্মরণ করবে । উপমহাদেশের সাংবাদিকতার পথিকৃৎ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আজ বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ভার্চ্যৃয়ালি অনুষ্ঠিত এক আলোচনা ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ‘‘ অধিকার আদায়ের আন্দোলনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকা ও বর্তমান গণমাধ্যম প্রেক্ষিত ’’ শীর্ষক এই আলোচনা ও স্মরণ সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ গাজীপুর সরকারি মহিলা কলেছের সাবেক অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক অধ্যাপক এম.এ.বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম.এ সালাম শান্ত, আগরতলা থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক বাপ্পী রায়, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, সাইফুল ইসলাম শুভ,মিঠু সরকার প্রমুখ। বক্তারা ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯- এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রামের জনমত সৃষ্টিতে বঙ্গবন্ধুর পাশে থেকে মানিক মিয়া ও ইত্তেফাক সাহসী ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মানিক মিয়া এবং ইত্তেফাকের জন্ম না হলে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সুফল পাওয়া কঠিন হতো। তারা মানিক মিয়ার সাহসী ভূমিকা ও আদর্শকে অনুসরণ করার আহবান জানান। তারা দেশ ও জাতি গঠনে ইত্তেফাকের অবদান তুলে ধরে আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্ম ও গণমাধ্যমকে আরো সোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited