শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩২ পিএম, ২০২১-০৬-০১
শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : রেলস্টেশনে ধ্বংসযজ্ঞ চালানো হেফাজত নেতাকর্মীদের গ্রেফতার ও দ্রুত মেরামত করে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবি জানিয়ে রেলষ্টেশনে মানব বন্ধন পালন করেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী।
এ দাবিতে মঙ্গলবার (১ জুন) দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশো মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি দেশ বরেণ্য কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা চেম্বারের সহসভাপতি শাহআলম, পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি না করায় দুর্ভোগ আরও বেড়েছে। এছাড়া পূর্বাঞ্চল রেলপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। সেজন্য দ্রুত স্টেশনটি সংস্কার করে সব ট্রেনের যাত্রাবিরতি চালু করা জরুরি।
এছাড়া তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ আরও নানা কর্মসূচি বাস্তবায়নের কথাও জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited