শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৯ পিএম, ২০২১-০৬-০২
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ ক্যাম্প বুধবার (২ জুন) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ শরিফ আহম্মেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী শরিফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, শরিফ আহম্মেদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি- কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বুধবার (২ জুন) ভোর ৫টার দিকে জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালায়।অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফ আহম্মেদকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited