চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় মেম্বারের বিরুদ্ধে জনপ্রতি ভাতা থেকে এক হাজার টাকা করে আত্মসাতের অভিযোগ

আখাউড়ায় মেম্বারের বিরুদ্ধে জনপ্রতি ভাতা থেকে এক হাজার টাকা করে আত্মসাতের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৮ পিএম, ২০২১-০৬-০২

আখাউড়ায় মেম্বারের বিরুদ্ধে জনপ্রতি ভাতা থেকে এক হাজার টাকা করে আত্মসাতের অভিযোগ

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলিত,হরিজন ও বেদে  সম্প্রদায়কে দেয়া সরকারী ভাতার টাকা থেকে জনপ্রতি এক হাজার টাকা করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক মেম্বারের বিরুদ্ধে। উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোগড়া গ্রামের  মনিরুল হক মনু মেম্বারের বিরুদ্ধে এ অভিযোগ করেছে ভুক্তভোগীরা। 

মেম্বারের হুমকির ভয়ে মুখ খোলার সাহস পায়নি বলেও জানান ভুক্তভোগীরা।উল্লেখ্য যে,সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এই ভাতা দেওয়া হয়।

মোগড়া বাজারের পাশের বাসিন্দা মৃত যতীন্দ্র দাসের ছেলে ভুক্তভোগী চন্দন দাস বলেন,আমি একজন গরীব রিকশাচালক।এক হাজার টাকা করে নিছে আমাদের কাছ থেকে।মনু মেম্বার কইছে চইল্লা থাকে এই টাকায়।গত রোজার ঈদের চার পাঁচদিন  আগে আমরা ১৯ জন গেছিলাম আখাউড়া সোনালী ব্যাংকে হরিজন ভাতার টাকা তুলতে।

ছয় হাজার টাকা ব্যাংক থেকে উঠানোর পর ব্যাংক থেকে নাইম্মা ১ হাজার টাকা করে নিয়ে নিছে। আমার সামনেই সবার থেইকা এই টাকা নিছে।এর আগে ৪শ ৫শ করে নিছে।

মোগড়া গ্রামের মৃত মনা রবি দাসের স্ত্রী কুসুমী রবি দাস নামে আরেক ভুক্তভোগী বলেন,ছয় হাজার টাকা দিছে যে, ছয় হাজার টাকা থেইক্কা এক হাজার টাকা মেম্বরে রাইখা দিছে আখাউড়া সোনালী ব্যাংক থেকে।আমার সামনে দশ জনের কাছ থেকে রাখছে।রাখার পর কই আমার খরচা গেছে অনেক।এর আগেও ২শ ৫শ ৩শ টাকা করে নিছে।দশ বছর ধরে হরিজন ভাতা পাচ্ছি।

একই এলাকার বাসিন্দা বাসমতী দাস বলেন,তুইল্লা দিছে এল্লাইগ্গা নিছে।মেম্বরে কই আমারে দেওন লাগবো।কইছে দৌড়াদৌড়ি মেহনত টেহনত কইরা দিমু আমারে এক হাজার টাকা দে।অন্য সময় অতলা টাহা নিছে না, ১শ ২শ নিছে।

অভিযোগ অস্বীকার করে মনিরুল হক মনু মেম্বার বলেন,পূর্বশত্রুতার কিছু লোক আছে যারা আমাকে অপবাদ দিতে এগুলো করছে।

এবিষয়ে জানতে চাইলে মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন বলেন,আমি সব মেম্বারকে বলে দিছি কারও কাছ থেকে এক কাপ চা ও না খেতে।

এর পরেও যদি কোনো মেম্বার ওদের কাছ থেকে এক হাজার করে খেয়ে থাকে এটার বিরুদ্ধে একশন নেওয়া উচিত। খরচের কোনো টাকা লাগেনা, শেখ হাসিনা বিনামূল্যে ভাতা দিতাছে সবাইকে।

এবিষয়ে আখাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন বলেন,মেম্বারের দূর্নীতির বিষয়টা জানতে পারছি।কোনো ভুক্তভোগী লিখিত কিংবা মৌখিক অভিযোগ দিলে ইউএনও সাথে পরামর্শ করে ব্যবস্থা নেব।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে খবর নেয়ার চেষ্টা করবো। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর