শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৮ পিএম, ২০২১-০৬-০২
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শালিস চলাকালীন সময়ে অতর্কিত হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার দেবগ্রামে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ওই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন দেওয়ান বলেন,দেবগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,ভূমিদস্যু শিপন উদ্দিন দেওয়ান ও তার সহযোগীরা গত শুক্রবার সকালে শালিসের মধ্যে অতর্কিতভাবে আমি সহ আমার ছেলেদের উপর হামলা করে। হামলায় আমি ও আমার ছেলে আহত হয়।আমাদের চিকিৎসা চলমান আছে।
হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।শিপন উদ্দিন দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পরিবারের নামে মিথ্যা অপপ্রচার করে মানহানি করছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এসময় মনির দেওয়ানসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল আরও বলেন,আমার ছেলেরা সবাই ব্যবসা,চাকুরি,প্রবাসে ও পড়াশুনার কাজে ব্যস্ত থাকে।সমাজে আমার পরিবারের সম্মান নষ্ট করার জন্য শিপন উদ্দিন দেওয়ান ও তার সহযোগীরা ষড়যন্ত্র করতেছে।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,যায়গা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল।দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।তদন্তের কাজ শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited