শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১১ পিএম, ২০২১-০৬-০৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাতিজা অলি উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দিলালাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাচা নুরু মিয়া(৯০) দিলালপুর গ্রামের দেওয়ান বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে। আটককৃত অলি উল্লাহ(৩০) একই এলাকার আলী আকবরের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসত বাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলে চাচা নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত নুরু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে মামলা দয়ের করেছে। পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited