শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৮ পিএম, ২০২১-০৬-০৪
স্বপন কুমার দাস, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: এম.কেরামত আলী একজন আদর্শ ও সাদামনের মানুষ ও দুমকি/পটুয়াখালীর উন্নয়নের রুপকার ছিলেন। তার মৃত্যু দিবসে স্মৃতি চারন। মোহাম্মদ এম.কেরামত আলী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি গ্রামে ০১ জানুয়ারী ১৯২৬ খ্রী. জন্ম গ্রহন করেন । তার পিতার নাম মরহুম আইজ উদ্দিন মৃধা, মাতার নাম মরহুমা আপতুনেছা খাতুন। অত্যান্ত মেধাবী ও সৃজনধর্মী মননশীলতার অধিকারী মোহাম্মদ কেরামত আলী ছাত্র জীবনে ক্লাসে প্রথম স্থান লাভ করতেন। বরিশাল জিলা স্কুলে অধ্যায়ন কালে তিনি শিষ্টাচারের জন্য “যোগেশচন্দ্র” পদক প্রাপ্ত হয়েছেন। তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমগ্র বাংলা ও আসামের মুসলমান ছাত্রদের মধ্যে ৫টি লেটারসহ প্রথম স্থান অধীকার করেন। কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্ত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। চাকুরি জীবনে তিনি অষ্ট্রেলিয়া ও লাহরে উচ্চতর প্রশাসনিক প্রশিক্ষন লাভ করেন। তিনি ওয়াশিংটন , মস্কো,টোকিও, টগোতে বিশ্বব্যাংক ও জাতিসংঘ আয়োজিত সেমিনার এবং অর্থনৈতিক উন্নয়ন কোর্সে অংশগ্রহন করেন। তিনি বিশ্বব্যাংকের ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ফেলোশীপ লাভ করেন এবং অষ্ট্রেলিয়ায় প্রশিক্ষন কোর্সে তিনি প্রথম পুরুস্কার লাভ করেন।
চাকুরী জীবন: ১৯৪৮ সালে তিনি পাকিস্থানের প্রথম ব্যাচের সি এস পি অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার,মন্ত্রনালয়ের সচিব,রাষ্ট্রপতির মূখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সিভিল সার্ভিসের সর্বোচ্চপদ মন্ত্রীপরিষদ সচিব হিসেবে নিযুক্ত হন। চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি বার্মা ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন: ছাত্র জীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতি না করলেও প্রগতিশীল রাজনৈতিক মতবাদ সম্পর্কে সচেতন ছিলেন। কলকাতায় অধ্যায়নকালে তিনি মুসলিম ছাত্রাবাস “জিন্নাহ হল” এর নির্বাচিত জি এস ছিলেন। ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যথাক্রমে বানিজ্য মন্ত্রনালয়, নৌ পরিবহন মন্ত্রনালয়,ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের দায়েত্বে নিয়োজিত ছিলেন।
সমাজসেবা ও উন্নয়ন কর্মকান্ড : তিনি ১৯৬৯ সালে ১লা জানুয়ারী পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নীত করেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল ক্যাডেট কলেজ স্থাপন, বরিশাল বিমান বন্দর, ফরিদপুর-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক, খেপুপাড়া রাডার স্টেশন,পটুয়াখালীতে বাংলাদেশ টেলিভিশন রিলে স্টেশন,পটুয়াখালী সদর হাসপাতাল,লঞ্চঘাট,পুলিশ লাইন,সার্কিট হাউজ,সোনালী ব্যাংক ভবন ও পটুয়াখালী কালেক্টরেট ভবন স্থাপন করেন। দুমকিতে কৃষি কলেজ (বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), জনতা কলেজ, দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দুমকি নাছিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুমকি আপতুন নেছা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুমকি রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়, দুমকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা , টি এন্ড টি, সাব-পোষ্ট অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পরিষদ ডাক বাংলো,মডেল পাঠাগার এবং দুমকি থানা কমপ্লেক্স প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। তিনি আল-কোরানের উপর “The Massage” গ্রন্থের প্রনেতা।তিনি শিক্ষানুরাগী,প্রশাসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকলের প্রিয় পাত্র ছিলেন। এই মহান ব্যক্তি ২০০৪ খ্রী. ০৪ জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার ২ছেলে ২মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজকে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদসহ বিভিন্ন মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited