শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২১ পিএম, ২০২১-০৬-০৪
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং পারভেজ বাহিনীর হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হচ্ছে-সবুজ মিয়া (৩৪), সুজন মিয়া (২১) ও সবুজ মিয়ার স্ত্রী রুপালি আক্তার (১৮)। গুরুতর আহত সুজন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আরিচপুর ভুঁইয়া পাড়া জননী টেইলার্সে কাজ করছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান পারভেজসহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে সবুজকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এসময় সবুজের স্ত্রী ও ছোট ভাই বাধা দিতে গেলে তাদেরকেও বেধরক মারধর করে ও ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় গুরুতর আহত সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited