শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৩ পিএম, ২০২১-০৬-০৫
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে রেন্ট্রি গাছের একই ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে চলচ্ছিত্রকে হার মানিয়েছে প্রেমিক সোহেল হাওলাদার-১৯ ও প্রেমিকা নাসরিন (১৩)। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে।
আজ (৫ জুন) শনিবার সকাল ৭টায় সদর থানা পুলিশের এসআই ইব্রাহিম ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে একই বাড়ির মজিবর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও হাবিব হাওলাদারের ১৩ বছরের কন্যা নাসরিন বেশ কিছুদিন ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনা উভয়ের অভিভাবকরা শুনে তাদের (সোহেল ও নাসরিন) সম্পর্ক মেনে নিতে রাজি না হওয়ায় বাড়ির লোকজনের চোখ ফাকি দিয়ে রাতে কোন এক সময় বাড়ির পাশে জব্বার মাওলানার বাগানের একটি রেন্ট্রি গাছের একটি ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়রা দুইজনের দেহ ঝুলন্ত দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
ঘটনাস্থল থেকে একটি চিপস এর প্যাকেট ও একটি কোল্ড ড্রিংকস এর খালি বোতল জব্ধ করা হয়েছে বলে এসআই ইব্রাহিম জানান। স্থানীয় সূত্রে জানাগেছে প্রেমিক সোহেল এসএসসি পাশ করেছিল এবং প্রেমিকা নাসরিন ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited