চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে তেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৫০ পিএম, ২০২০-০৯-০৯

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে তেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

তানভীর সিদ্দিকী :  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর শেনপাড়া লেগুনা স্ট্যান্ড এলাকায় র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে  বুধবার ( ৯ সেপ্টেম্বর)  বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় চুরি করা ০২টি ড্রামে ২৫০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ০৩ সক্রিয় সদস্য কে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ তুষার সাউদ (২০), ২। মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ও ৩। মোঃ শাহেদ শরিফ (৪০)। এসময় গ্রেফতারকৃত আসামীর্দে হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান, ২টি প্লাষ্টিকের ট্যাঙ্কি ও মোটর সংযুক্ত ৪২ ফুট প্লাষ্টিকের পাইপ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ সক্রিয় চোরচক্র দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান হতে জ¦ালানি তেল চুরি করে আসছে। দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে চালক ও সহযোগীদের অগোচরে এই চোরচক্র গাড়ী হতে তেল চুরি করতো। উক্ত তেল চুরি হয়ে যাওয়ার কারনে ভারী যানবাহনগুলো পরবর্তীতে কিছুদূর অগ্রসর না হতেই জ¦ালানি তেলের অভাবে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় এবং চালকরা রাস্তার মধ্যে ফিলিং স্টেশন না পেয়ে প্রায়শঃ বিপদের সম্মুখীন হয়। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সত্যতা পেয়ে একটি চোর চক্রের উপর বেশ কয়েকদিন নজরদারি করে অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে সকাল ১১৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর শেনপাড়া লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে তেল চুরি করে বিক্রয় করা অবস্থায় মোঃ তুষার সাউদ (২০) এবং উক্ত চোরাই তেল ক্রেতা মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ও মোঃ শাহেদ শরিফ (৪০)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পিকআপ ভ্যান চালক মোঃ তুষার সাউদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জনৈক রোমানের নেতৃত্বে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিক আপ ভ্যানের উপরে বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা ভারী যানবাহনের তেলের ট্যাঙ্কি হতে গোপনে তেল চুরি করে আসছিল। চোরাই চক্রটি এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। 
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর