শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১৭ পিএম, ২০২১-০৬-০৭
এনামুল হক ,সিরাজগঞ্জ থেকে ঃসিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১১টা দিকে সদর উপজেলার মুলিবাড়ী ও সোমবার সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক চালক নাজমুল ইসলাম (৪৮) ও সিরাজগঞ্জে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিল গজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, সোমবার বেলা ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে মোটর সাইকেল যোগে সিরাজগঞ্জ যাওয়ার পথে ধোপাকান্দি এলাকায় পেছন থেকে একটি ট্রাক সজোরে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। মোটর সাইকেল থেকে রওশনারা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রওশনারা মারা যান। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. মোসাদ্দেক হোসেন জানান, রাতে ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্র্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নাজমুল ইসলাম মারা যান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited