শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২১-০৬-০৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক ৩টি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মনছের আলী (৪০), নীলফামারী সদর উপজেলার নিউ বাবু পাড়া গ্রামের ফজলু (২৬), আদর্শ পাড়া গ্রামের সাইদুর রহমান (২২), সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর উত্তরপাড়া গ্রামের আলতাফ হোসেন (৪১) ও সলংগা থানার রশিদপুর উত্তরপাড়া গ্রামের পলাতক আসামী সাইদুল ইসলাম (৩০)। র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর রানীর হাট মোড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত ট্রাকটিসহ ৫টি মোবাইল ও ৭ হাজার টাকা জব্দ করা হয়। এদিকে ওইদিন গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার ওই গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited