শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০০ পিএম, ২০২০-০৮-১১
এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কলিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া হাট থেকে সোমবার (১০ আগস্ট) ত্রাণের ১৮ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয়রা।এ চাল ক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, কালিয়া হরিপুর ইউনিয়নে বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের দেয়া জিআর’র চাল বিতরণ করা হচ্ছিল। এ সময়
স্থানীয়রা বনবাড়িয়া হাটখোলায় ত্রাণের ১৮ বস্তা চালসহ ৩ ব্যবসায়ীকে আটক করে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে নির্বাহী মাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় আটককৃতরা জানান, তারা ত্রাণের চাল স্লিপধারীদের কাছ থেকে ক্রয় করেছে। ত্রাণের চাল ক্রয় করার অভিযোগে চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আবু বক্কর এবং নাঈমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়, এবং উদ্ধারকৃত চাল বন্যাকবলিতদের মধ্যে বিতরণ করার নির্দেশনা দেয়া হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited