শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২১-০৬-১০
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসী সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে ।নিহতের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামে।
গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে উক্ত দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একজন কোরানে হাফেজ তিনি সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকুরী করতেন ।
সৌদি আরবের দাম্মাম থেকে গাড়ি চালিয়ে নিজ বাসায় ফেরার সময় মরুভূমির নারিয়া এলাকা নামক স্থানে তার পরিচালিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় ।
ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত সাইফুল ইসলাম নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। পরিবারের সবাই সৌদি আরবে অবস্থান করায় নিহতের লাশ সৌদিআরবে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited