শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২১-০৬-১১
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরকারী খাস জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ দীঘির দক্ষিণ পাড় এলাকায় মাটি কাটার জন্য ওই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরীর ছোট মেয়ের জামাই আশরাফুল আলম জনি অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে।সাবেক ওই চেয়ারম্যানের শেল্টারে সে গত তিন মাস যাবৎ বিভিন্ন যায়গা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে।এদিকে ধরখার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ওই ড্রেজারের মালিক। ক্ষমতার দাপটে তারা সরকারী খাসজমি সহ বিভিন্ন কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তুলে বিক্রি করে আসছে।এটাই তাদের অন্যতম পেশা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, খাস জমি থেকে মাটি তুলতেছিল।অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ধরখার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের ড্রেজার আশরাফুল আলম জনি ভাড়া করে নিয়ে আসে।
তিনি আরও বলেন,অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় তাকে ওই জরিমানা করা হয়েছে। অবৈধ ড্রেজার চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited