শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৪ পিএম, ২০২১-০৬-১২
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগড় (বেপারী পাড়া) মসজিদের তার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে সজিব শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) ভোর রাতে পৌর এলাকার ব্যাপারীপাড়া জামে-মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। নিহত সজিব শেখ সয়াগোবিন্দ গ্রামের শমসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে মসজিদ সংস্কারের জন্য রাজমিস্ত্রী এসে দেখতে পায় মসজিদের তারে জড়িয়ে একজন যুবক ছাদে পরে আছে। পরে মুসল্লীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাঁরের সাথে জড়ানো অবস্থায় থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এই যুবক এলাকায় চুরি করতো। গতকাল রাতে মসজিদের তার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) রেজাউল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited