শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২১-০৬-১২
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : র্যাব-১১ ,সিপিসি-২, এর অভিযানে চাঞ্চল্যকর চৌদ্দগ্রামে ব্যবসায়ী দেলোয়ার হত্যাচেষ্টা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী গ্রেফতার। গত ১৪ মে ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কুমারডোগা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার পর মাদক ব্যবসায়ীরা লুঙ্গী ড্যান্স গানের তালে ব্যাপক উল্লাস করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন রাজেশপুর (পূর্বপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চৌদ্দগ্রামে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী মাহমুদুর রহমান @ মেহেদী (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মাহমুদুর রহমান @ মেহেদী (২৪) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কুমারডোগা গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী। মামলা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, মেজর, তালুকদার নাজমুছ সাকিব ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited