শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩২ পিএম, ২০২১-০৬-১৩
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ১২ জুন ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন শিবপুর সাকিনস্থ লালমাই বাজার হতে পরিবহনের চাঁদাবাজ চক্রের দুই জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো ১। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উত্তর শিবপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জামাল হক (৬০) ও একই গ্রামের বিলাল মিয়ার ছেলে মোঃ মিলন (৪০) গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।একই দিন রাতে কুমিল্লা সদও উপজেলার দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালি থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী আশিকুর রহমান শিমুল (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। শিমুল দৌলতপুর সাকিনস্থ মৃত শফিকুর রহমান এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় কুমিল্লা সদর উপজেলার বলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম ভূইয়া এর ছেলে মোঃ জালাল উদ্দিন ভূইয়া (৩৫) একজন স্থানীয় রড সিমেন্ট ব্যবসায়ী। গত ৩০/০৫/২০২১ ইং তারিখে মোঃ জালাল উদ্দিন ভূইয়া (৩৫) এর নিকট গ্রেফতারকৃত আসামী ও তার সংগীয় অন্যান্য সহযোগীরা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে । মোঃ জালাল উদ্দিন ভূইয়া (৩৫) চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী ও তার সংগীয় অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এছাড়াও তার ব্যবসা প্রতিষ্ঠানসহ তার বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় । এ বিষয়ে মোঃ জালাল উদ্দিন ভূইয়া (৩৫) বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই আসামীগণ পলাতক ছিল।
এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা তৎপরতা চালায় । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কুমিল্লা কোতয়ালি থানায় দায়েরকৃত উপরোক্ত মামলার এজাহার নামীয় ২নং আসামী এবং উক্ত ঘটনার মূল লারহোতা। মামলা দায়ের করার পর থেকেই সে পলাতক ছিল। ৩। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পরিবহন চাঁদাবাজমুক্ত করা এবং বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক ,মেজর, তালুকদার নাজমুছ সাকিব
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited