শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২১-০৬-১৩
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর মিলগেইট এলাকায় অগ্নিকান্ডে প্রায় শতাধিক বসতঘর, দোকান পাট ও ঝুটের গোডাউন পুড়ে গেছে। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। এমপির পক্ষ থেকে গতকাল রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ হাসান উদ্দিন সরকারের পক্ষ থেকে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবারসহ শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, গাজীপুর মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কিবরিয়া খান জনি, সোহেল চৌধুরী, যুবদল নেতা হারুন অর রশিদ, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হাসেমের ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়াও মহিলা আওয়ামীলীগ নেত্রী সিমা আক্তার ও ৫৫নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসা: আম্বিয়া বেগমের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, মো: ফারুক হোসেন, ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য সৈয়দ নিরব হোসেন, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, মো: শাহ আলী, নূরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্য রাতে টঙ্গীর মিলগেইট চুড়ি ফ্যাক্টরী মহল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে যায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited