শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:২৯ পিএম, ২০২১-০৬-১৪
মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি: "মুজিব বর্ষের অঙ্গীকার, স্থলপথে বাণিজ্যের প্রসার" _ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর কতৃর্পক্ষের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আখাউড়া স্থলবন্দরে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় সম্মানিত অথিতি হিসাবে বক্তব্য রাখেন যুগান্তর ও যমুনা টেলিভিশন আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির সাংবাদিক মোঃসাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ, স্থলবন্দর শ্রমিকলীগ সভাপতি শাহ নোওয়াজ মিয়া।
অনুষ্ঠানে স্থলবন্দর ওয়্যার হাউজ কর্মকর্তা সামাউল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্থলবন্দর গোডাউন ইন্সপেক্টর সহিদ খান, কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা নাজমুল হাসান, স্থলবন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন, রাজীব উদ্দিন ভূঁইয়া, নাজির হোসেন, রিপন ভূঁইয়া প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited