চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাউফলে ডাকাতির প্রস্তুতিকালে ৭ রাউন্ড গুলিসহ ১জন আটক 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:০৬ পিএম, ২০২০-০৯-১৯

বাউফলে ডাকাতির প্রস্তুতিকালে ৭ রাউন্ড গুলিসহ ১জন আটক 

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল রাঢ়ীকে (৫২) ৭ রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় এ ঘটনা ঘটেছে। 
জানাগেছে, বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল সুমন সাজ্জাল নামে এক জেলের মাছের নৌকাটি ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে মাছ ও জাল নেওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠি দিয়ে ডাকাত কামাল রাঢ়ীকে আঘাত করলে সে অস্ত্র সহ নদীতে পরে যায়। এ সময় সাথে থাকা অন্য ডাকাতরা ট্রলার চালিয়ে ভোলা জেলার দিকে চলে যায়। পরে জেলেরা তাকে ধৃত করে নদী থেকে টেনে নৌকায় উঠায় এবং কালিশুরী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। কামাল রাঢ়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর পুত্র। তার নামে ভোলা সদর থানায় ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা সহ একাধীক মামলা রয়েছে।   
বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতি ও লুট করে আসছে। সে দলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর