শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২১-০৬-১৬
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, শাহজাদপুর উপজেলার জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. খলিল (৩৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মো. মোজাহার (৩৪), উল্লাপাড়া উপজেলার ভট্রকাওয়াক গ্রামের মৃত আ. রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আ. সোবহান আকন্দের ছেলে মো. আমিনুল ইসলাম (৫৫), চর মেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে মো. বাবু মন্ডল (২৫), শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মো. লিটন আহাম্মেদ (২৩), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের মো. হাজিবুর রাহমানের ছেলে মো. নাজমুল হোসেন (৩৫), নাটর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আ. মতিনের ছেলে মো. বাবলু মিয়া (৩৮), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে মো. হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩)।
এ বিষয়ে উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) জানান, উপজেলা এনায়েতপুর গ্রামে মোতাহের হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ২০২১ইং তারিখে মামলা নং-১৩ ধারা-৪৫/৩৮০ একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তে মো. খলিল, মো. মোজাহার, দয়াল ও আমিনুল ইসলামকে উল্লাপাড়া উপজেলার ঘোসগাঁতী একটি মেস থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৪ জনের স্বীকারোক্তি অনুযায়ী গরু পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও গাড়ির ডাইভার মো. লিটন আহাম্মাদকে গ্রেফতার করা হয়। ঝন্টু ও দয়াল কে এনায়েতপুর থানা থেকে গ্রেফতার করা হয়।
এদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা গাবতলী অভিযান চালিয়ে নাজমুল ও কসাই হাজী জিল্লুর রহমান সহ একটি গরু উদ্ধার করা হয়েছে। বাকি দুইটা গরু বিক্রি করেছে বলে জানা যায়।
আজ বুধবার (১৬ জুন) গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited