শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩০ পিএম, ২০২১-০৬-১৬
মোহাম্মদ ইসমাইল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের তিনটি টিম তিন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিন ব্যাক্তি'কে বিপুল পরিমাণ মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। এছাড়া অপর একটি দল ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে আরও দু'জনকে।
আখাউড়ার রামধননগর রেলক্রসিং এর উত্তর পার্শ্বে পাকা সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গতকাল বিকেলে জুয়েল মিয়া(৩০) নামের এক অটোরিক্সা আরোহীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করেন। উল্লেখিত অটোরিক্সা যাত্রী পুলিশের চেকপোষ্টের অবস্থান দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ধৃত জুয়েল বিজয়নগর থানার কাশিনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
এছাড়া নুরপুরে জনৈক মান্নান শাহের কাঁঠাল বাগানে বুধবার সকালে অভিযান চালিয়ে হবির মোল্লা(৩৩) নামের এক ব্যাক্তিকে ৪০ বোতল স্কোপ সিরাপ সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। ধৃত হবির মিয়া নুরপুর মধ্যপাড়ার মৃত ইদ্রিছ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় চোরাচালান সহ পূর্ববর্তী একাধিক মামলা রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ভাটামাথা হাসিমপুর সাকিনে ধরখার টু মোগড়া রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিন মিয়া (২৭) পিতা- আনু মিয়া, গ্রাম-মোগড়া দক্ষিণপাড়া, থানা-আখাউড়া'কে ৪ বোতল স্কোপসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
এছাড়া মাশেদ মিয়া(৫০), পিতা-মৃত আক্তারুজ্জামান, গ্রাম-নীলাখাদ এবং মাদক মামলার আসামী হৃদয় মালু মিয়া(২৯), পিতা-মৃত সহিদ মিয়া, গ্রাম- চাঁনপুর, আখাউড়া উত্তর'কে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আটক করেন।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,উল্লেখিত ৩টি মাদক উদ্ধার ঘটণায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited