শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২১-০৬-২০
সালমান শাহ্ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :জৈন্তাপুরে মুজিব জন্মশতর্ষে উপজেলা গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় জৈন্তাপুর উপজেলায় ২য় পর্যায়ে ১১২টি ঘরে দলিল হস্তান্তর। এ প্রকল্পের বাকি ১শ' টি ঘরের কাজ সম্পন্ন হওয়ার পথে। ২০জুন রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা মিলয়নাতনে গৃহহীনদের মাঝে এসব ঘরের দলিল বিতরণ করা হয়েছে । মুজিব বর্র্ষের ঘর বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, চিকনাগুল ইউপি'র চেয়ারম্যান আমিনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, প্রকল্পের সহায়ক মোঃ আমিন আহমদ, মোঃ রুবেল শরিফ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷ গৃহহীনরা একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন পূরন হল জৈন্তাপুরের ১শ'টি পরিবারের। যেখানে নিরাশ্রয় এসব মানুষ কোনো দিন ভাবেনি তারা একদিন জমির মালিক হবে আর পাকা ঘরে বসবাস করবে। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
জৈন্তাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩শ ৩০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। তারমধ্যে ১ম দফায় ১শ ২৬ টি ঘর বিতরণ সম্পন্ন হয়। ২০জুন বুধব্র ২য় দফায় ১শ ১২টি ঘর বিতরণ করা হয় ৷ বাকী ৯২টি ঘর নির্মানের কাজ শেষ পর্যায় রয়েছে ৷ বিদ্যুৎ সুবিধা সহ দৈনন্দিন সুযোগ-সুবিধা সম্বলিত আশ্রয়ণ প্রকল্পে থাকছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ, যাতায়াতের সুবিধার জন্য উপজেলা সদর হতে প্রকল্প এলাকার রাস্তাও প্রশস্ত করা কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে রাস্তার পাকা করনের কাজ শুরু হবে বলে অফিস সূত্রে যানাযায় ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক জানান, গৃহহীনদের মাঝে ঘরের মালিকানা বুঝে দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি শেষে করে নির্ধারিত সময়ের মধ্যেই আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন। পরিবেশ পরিস্থীতি সব ঠিক থাকলে কিছু দিনের মধ্যে বাকী ৯২টি নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিতরন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited