শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২০-০৯-২০
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কোভিড-১৯ মোকাবেলায় দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। মন্ত্রী বলেন, করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। আশা করছি, উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।এলজিআরডি মন্ত্রী আরও বলেন, করোনা পৃথিবীর জন্য নতুন অভিজ্ঞতা। করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইউনিয়ন পর্যায় প্রযন্ত শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলমান করোনা সমস্যা মোকাবেলায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের সদস্যসহ সবাই জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited