শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৬ পিএম, ২০২১-০৭-০২
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা ) : কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে
গ্রেফতার করেছে।
বৃস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার পাচথূবী ইউনিয়নের বাঘবের এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে ছাত্রখীল পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) শরীফুর রহমান সঙ্গীয়
ফোর্সসহ বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার পাচথূবী ইউনিয়নের বাঘবের এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন (মঞ্জিল)কে আটক করে। সে ওই এলাকার আঃ মান্নানের ছেলে।
এস আই শরীফুর রহমান জানান, আটককৃত মনির হোসেন (মঞ্জিল) এর বিরুদ্ধে মাদক দ্রব্য পাচারের অভিযোগে ২০১১ সালে একটি মামলা দায়ের হয়।
ওই মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় চলতি বছরের ১৩ জানুয়ারী যাবজ্জীবন সাজা দেয় আদালত। এর পর থেকেই মামলায় পলাতক ছিলো সে।
এছাড়াও তাঁর বিরুদ্ধে মাদক, ডাকাতিপ্রস্তুতি ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।
আটককৃত আসামীকে শুক্রবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited